Ads Area


ভারতীয় সংবিধানের প্রশ্ন উত্তর | Answer Question Indian Constitution

ভারতীয় সংবিধানের প্রশ্ন উত্তর | সংবিধান থেকে আসা প্রশ্ন | Answer The Question Of Indian Constitution

ভারতীয় সংবিধানের প্রশ্ন উত্তর | Answer The Question Of Indian Constitution

ভারতীয় সংবিধানের প্রশ্ন উত্তর- এই টপিকটি থেকে প্রায় সমস্ত রকম প্রতিযোগিতা মূলক পরীক্ষা বা চাকরির পরীক্ষায় WBCS | WBPSC | BANK | Rail | WBP | SSC প্রায়শই প্রশ্ন এসেই থাকে, তাই আপনাদের কাছে  এই তালিকাটি  সুন্দর করে দেওয়া হলো । যদি ভালোভাবে মুখস্ত বা মনে রাখেন তা হলে প্রতিযোগিতা মূলক পরীক্ষায় আপনাদের অনেক সুবিধা হবে ।

গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর সংবিধান ও ইতিহাস

1. ভারতীয় সংসদের উচ্চকক্ষের নাম কী ?

উত্তর- রাজ্যসভা ।

2. ভারতীয় সংসদের নিম্নকক্ষের নাম ?

উত্তর- লোকসভা ।

3. রাজ্যসভার সদস্য হতে হলে সর্বনিম্ন বয়স কত হওয়া প্রয়োজন ?

উত্তর- ৩০ বছর ।

4. চেয়ারম্যান কাকে কারা হয় ?

উত্তর- ভারতের উপরাষ্ট্রপতিকে 

5. রাজ্যসভার অধিবেশনে কে সভাপতিত্ব করেন ?

উত্তর- উপরাষ্ট্রপতি ।

6. ভারতীয় সংসদের উচ্চকক্ষে কে সভাপতিত্ব করেন ?

উত্তর- ভারতের উপরাষ্ট্রপতি ।

7. কোন বিল শুধুমাত্র লোকসভায় আনা যায়, রাজ্যসভায় আনা যায় না ?

উত্তর- অর্থ বিল 

8. ভারতীয় সংবিধানে লোকসভার মেয়াদ সাধারণত কত বছর ?

উত্তর- ৫ বছর ।

9. রাজ্য পাবলিক সার্ভিস কমিশনের সদস্যদের কে নির্বাচিত করেন ?

উত্তর- রাজ্যপাল ।

10.লোকসভার প্রার্থী পদের সর্বনিম্ন বয়স কত ?

উত্তর- ২৫ বছর ।

11. কারা লোকসভার স্পিকার নির্বাচন করেন ?

উত্তর- লোকসভার নির্বাচিত সদস্যরা লোকসভার স্পিকার নির্বাচন করেন ।

12. লোকসভায় সভাপতিত্ব কে করেন ?

উত্তর- লোকসভার স্পিকার ।

13. রাজ্য সরকারের সর্বোচ্চ পদাধিকারী কে ?

উত্তর- রাজ্যপাল ।

14. কখন রাজ্যপাল স্বাধীনভাবে রাজ্যের শাসনকার্য চালাতে পারে ?

উত্তর- রাজ্যে রাষ্ট্রপতির শাসন জারি হলে রাজ্যপাল স্বাধীনভাবে রাজ্যের শাসনকার্য চালাতে পারে ।

15. রাজ্যের সবচেয়ে ক্ষমতাবান শাসক কে ?

উত্তর- মুখ্যমন্ত্রী ।

16. বিধানসভার স্পিকার কাদের দ্বারা নির্বাচিত হন ?

উত্তর- রাজ্য বিধানসভার নির্বাচিত সদস্যদের দ্বারা বিধানসভার স্পিকার নির্বাচিত হন ।

17. কোন পরিস্থিতিতে রাজ্য মন্ত্রিসভাকে পদত্যাগ করতে হয় ?

উত্তর- রাজ্য বিধানসভায় সরকারের বিরুদ্ধে আনা অনাস্থা প্রস্তাব সংখ্যাগরিষ্ঠ সদস্যের ভোটে পাশ হলে রাজ্য মন্ত্রিসভাকে পদত্যাগ করতে হয় ।

18. কোনো বিল আইনে পরিণত করতে হলে কার সম্মতির প্রয়োজন ?

উত্তর- রাষ্ট্রপতির ।

19. স্বাধীন ভারতের প্রথম সাধারণ নির্বাচন কোন সালে অনুষ্ঠিত হয় ?

উত্তর- ১৯৫১-৫২ খ্রিস্টাব্দে ।

20. স্বাধীন ভারতবর্ষের প্রথম কংগ্রেস সভাপতি কে ছিলেন ?

উত্তর- জে. বি. কৃপালিনী ।

21. ভারতের প্রথম ভাইসরয় কে ছিলেন ?

উত্তর- লর্ড ক্যানিং ।

22. ভারতের শেষ ভাইসরয় কে ছিলেন ?

উত্তর- লর্ড মাউন্টব্যাটন ।

23. ভারতের প্রথম গভর্নর-জেনারেল কে ছিলেন ?

উত্তর- লর্ড উইলিয়াম বেন্টিঙ্ক ।

24. ভারতের শেষ গভর্নর-জেনারেল কে ছিলেন ?

উত্তর- চক্রবর্তী রাজাগোপাল আচারী ।

25. ভারতের সংবিধান রচনার মুসাবিদা কমিটির চেয়ারম্যান কে ছিলেন ?

উত্তর- ডঃ বি.আর.আম্বেদকর ।

26. ভারতের সংবিধান রচনায় মূখ্য ভুমিকা কার ছিল ?

উত্তর- ডঃ বি.আর.আম্বেদকরের ।

27. ভারতের জাতীয় সঙ্গীত কে রচনা করেন ?

উত্তর- রবীন্দ্রনাথ ঠাকুর ।

28. স্বাধীন ভারতের সংবিধান কবে থেকে কার্যকর হয় ?

উত্তর- ১৯৫০ খ্রিস্টাব্দের ২৬শে জানুয়ারী ।

29. স্বাধীন ভারতের প্রথম গভর্নর জেনারেল কে ছিলেন ?

উত্তর- লর্ড মাউন্টব্যাটেন ।

30. স্বাধীন ভারতের প্রথম রাষ্ট্রপতি কে ?

উত্তর- ডঃ রাজেন্দ্র প্রসাদ ।

31. স্বাধীন ভারতের প্রথম প্রধানমন্ত্রী কে হন ?

উত্তর- পন্ডিত জওহরলাল নেহরু ।

32. কত বছর বয়সে ভারতীয় নাগরিক ভোটদানের অধিকারী হন ?

উত্তর- ১৮ বছর ।

33. লর্ড মাউন্টব্যাটেনের পর কে ভারতের গভর্নর জেনারেল হয়েছিলেন ?

উত্তর- চক্রবর্তী রাজাগোপাল আচারী ।

34. ভারতীয় সামরিক বাহিনীত্রয়ের সর্বাধিনায়ক কে ?

উত্তর- রাষ্ট্রপতি ।

35. কোন বিশেষ ধরণের বিলকে রাষ্ট্রপতি পুনর্বিবেচনার জন্য সংসদে ফেরত পাঠাতে পারেন না ?

উত্তর- অর্থ বিলকে ।

36. ভারতের উপরাষ্ট্রপতি কীভাবে নির্বাচিত হন ?

উত্তর- ভারতীয় সংসদের উভয় কক্ষের যুক্ত অধিবেশনে ভারতের উপরাষ্ট্রপতি নির্বাচিত হন ।

37. স্বাধীন ভারতের প্রথম উপরাষ্ট্রপতির নাম কী ?

উত্তর- ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণণ ।

38. ভারতে বর্তমানে কয়টি অঙ্গরাজ্য আছে ?

উত্তর- বর্তমানে ২৮টি ।

39. ভারতের প্রদেশগুলির রাজ্যপাল কে নিযুক্ত করেন ?

উত্তর- রাষ্ট্রপতি ।

40. ভারতের প্রধানমন্ত্রী কার দ্বারা নিযুক্ত হন ?

উত্তর- ভারতের রাষ্ট্রপতি লোকসভায় সংখ্যাগরিষ্ঠ সদস্যদের আস্থাভাজন ব্যক্তিকে প্রধানমন্ত্রী পদে নিযুক্ত করেন ।

41. ভারতবর্ষের সর্বোচ্চ বিচারালয়ের নাম কী ?

উত্তর- সুপ্রিমকোর্ট ।

42. সুপ্রিমকোর্টের প্রধান বিচাপতি কার দ্বারা নির্বাচিত হন ?

উত্তর- রাষ্ট্রপতি দ্বারা নির্বাচিত হন ।

সুতরাং, দেরি না করে এখনই ভারতীয় সংবিধানের প্রশ্ন উত্তর Pdf টি পোস্টটির নীচে গিয়ে ডাউনলোড করুন

আরও পড়ুন- 

File Details :

File Name- ভারতীয় সংবিধানের প্রশ্ন উত্তর [জীবিকা দিশারি]

File Format- pdf

Quality- High

File Size- 5

File page- 0.5 MB

File Location- Google Drive

Download Link: Click Here To Download

Note: পোস্ট টি অবশ্যই আপনার বন্ধুদের সাথে ফেসবুক, হোয়াটসঅ্যাপ এ শেয়ার করুন।

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad

Ads Area